| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৮:৫৮:৫৩:অপরাহ্ন  |  ১৪৩৪৭৯১ বার পঠিত
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া
ছবির ক্যাপশন: জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক  : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান শায়রুল কবির খান।

বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ সমাধি জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না। একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর সমাধি জিয়ারত করছেন—অস্বাভাবিক কিছু না। 

আরেকজনের ভাষ্য, জেল থেকে মুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি হঠাৎ সমাধিতে যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমাধিতে আসা। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বুধবার রাতে হঠাৎ করেই বেগম জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন। তিনি মনে করেন, বেগম জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। 

জিয়াউর রহমানের সমাধি জিয়ারতকে কেন্দ্র করে এ দিন রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরাও ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪