| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় স্থানে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৪:২০:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৩২১২১ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বে তৃতীয় স্থানে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
ছবির ক্যাপশন: বায়ুদূষণে বিশ্বে তৃতীয় স্থানে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণের দিক থেকে আজও শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর দাঁড়ায় ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান বর্তমানে তৃতীয়। তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় স্থানে বাহরাইনের মানামা, চতুর্থ স্থানে ভারতের কলকাতা, পঞ্চমে ইরাকের বাগদাদ এবং ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচী।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫ কণার উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে এসব কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি পাওয়া গেছে।

রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায়। এর পরেই রয়েছে গোরান, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও মিরপুরের কল্যাণপুর ইস্টার্ন হাউজিং এলাকা—সব জায়গার বাতাসই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

বায়ুমানের মানদণ্ড (একিউআই) অনুযায়ী:

০–৫০: ভালো

৫১–১০০: সহনীয়

১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

৩০১ এর বেশি: বিপর্যয়কর বা দুর্যোগপূর্ণ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪