| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৫:৫৬:৪১:পূর্বাহ্ন  |  ১৪৪৯৫৩৮ বার পঠিত
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জেয়ারতে যাওয়ার তথ্য জানান।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি। 

বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে কবর জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। মুক্ত হওয়ার পর আর সেখানে যাননি তিনি।তিনি আরও বলেন, ম্যাডাম এখন আগের তুলনায় বেশ সুস্থ আছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে কবর জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার  বলেন, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।

 তিনি বলেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়া হবে। 

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪