| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৬:৫২:১৩:পূর্বাহ্ন  |  ১৪৩৪৩০৭ বার পঠিত
যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে : আমীর খসরু
ছবির ক্যাপশন: যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে : আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ। যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে। বিএনপির দেয়া অনেক বিষয় আছে, যেখানে ঐকমত্য আসেনি। আমরা তা মেনে নিয়েছি। তাই সব দলেরও মেনে নেয়া উচিত।

তিনি বলেন, কোনো দল কী করছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে তা সময় হলে জানা যাবে। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া হবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে দল। বিএনপি একটা বড় দল, এখানে একাধিক প্রার্থিতার প্রত্যাশা করবেই। দল যাকে ভালো মনে করবে তাকে সবাই সমর্থন দেবে।

জার্মানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে আমীর খসরু বলেন, স্কিল ডেভেলপমেন্ট এখন সর্বক্ষেত্রে প্রযোজ্য। টেকনোলিজি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি। তাছাড়া অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই যৌথভাবে অভিজ্ঞতা তৈরির জন্য জার্মানির সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে যে বাণিজ্য রয়েছে, সেটা আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে।

গণতন্ত্র মঞ্চসহ যে কেউ চাইলেই জোট গঠন ছাড়াও ৩০০ আসনে নির্বাচন করতে পারে, এতে কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

খালেদা জিয়ার রাজনীতির বিষয়ে আমীর খসরু বলেন, খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই চলে যাননি। তার জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়া স্বাভাবিক ঘটনা। এ নিয়ে রাজনীতিকরণের সুযোগ নাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪