| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগেই মিশন প্রধানদের সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৯:২৮:৫১:পূর্বাহ্ন  |  ১৪৬৮৩২৬ বার পঠিত
নির্বাচনের আগেই মিশন প্রধানদের সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

কূটনৈতিক প্রতিবেদক বাংলাদেশ মিশন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্তে ভারত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশন প্রধানদের তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছে দেশটি। এর আগে বাংলাদেশে কোন বিদেশি মিশনে কেবলই রাজনৈতিক কারণে দায়িত্বশীল  কূটনীতিকদের এভাবে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

ঢাকায় দেশটির হাইকমিশন চট্টগ্রাম-রাজশাহী, খুলনা-সিলেটে থাকা সহকারী হাইকমিশনের দায়িত্বশীলদের একসঙ্গে এভাবে ফিরিয়ে নিতে চাওয়াটা যে কেলই রাজনৈতিক সিদ্ধান্ত, বিষয়টি এমন নয় উল্লেখ করে অপর এক কূটনীতিক বলেন, দেশটি নতুন করে তাদের হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারদের এগ্রিমো পাঠিয়েছে।

তিনি আরও বলেন,বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির এমন সিদ্ধান্ত সঠিক ও স্বাভাবিক। কারণ, এতে করে উভয় দেশের মধ্যে মোটাদাগে নতুনকরে যোগাযোগ স্থাপন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবার সুযোগ রয়েছে। নতুন করে যারা ঢাকায় আসবেন তাদের সম্পর্কেও সরকার ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবে। এখানে তড়িঘড়ি করার সুযোগ নেই।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্র মতে, ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় কুমার ভার্মা যদিও তার তিন বছরের মেয়াদ ইতোমধ্যে পূর্ণ হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের দায়িত্বপালন করছেন . রাজীব রঞ্জন, রাজশাহীতে মনোজ কুমার, খুলনায় শিবজী তিওয়ারি সিলেটে চন্দ্র শেখর। তাদের মধ্যে কেউ ঢাকা থেকেই পেশাদার কূটনৈতিক জীবনের ইতি টানছেন এবং কেউ ঢাকা মিশনে দায়িত্বপালনের মেয়াদ পূর্ণ  করেছেন।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪