| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈঠকে দুই ঘণ্টা কোনো কথা বলেননি সিইসি : নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৩:১১:২৪:অপরাহ্ন  |  ১৪৬৫১২২ বার পঠিত
বৈঠকে দুই ঘণ্টা কোনো কথা বলেননি সিইসি : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজ (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি, কেন তারা দেবেন না শাপলা। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ, তারা বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

তিনি বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪