| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মবের কারণে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে : রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৮:০২:৩৮:পূর্বাহ্ন  |  ১৪৬৪৯৬৬ বার পঠিত
মবের কারণে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে : রুমিন ফারহানা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আর এর কারণেই আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে। আওয়ামী লীগের প্রথম দিকে হকচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। কিন্তু এখন সেই অবস্থা নেই। 

সম্প্রতি, একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন। যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায়।  

রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, এটি এই সরকারও হতে পারে, আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে— এগুলো যত বেশি হবে, ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪