রিপোর্টার্স২৪ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮৪ জন রয়েছেন।
এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭১১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮৪ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫২৭ জন। এছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান একটি, বিদেশি পিস্তলের দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন একটি, এক রাউন্ড গুলি ও দুটি সুইচ গিয়ার চাকুসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র।
রিপোর্টার্স২৪/আয়েশা