| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১১:৪৫:৩৪:পূর্বাহ্ন  |  ১৪৩৭৬৯১ বার পঠিত
পুলিশের  ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা সবাই উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ৩টি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।

পদায়ন করা কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়াকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের পদায়ন করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪