ডিপ্লোম্যাটিক রিপোর্টার: বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তিনি তুরস্কে পৌছেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়, আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করে। ফ্লাইটটি – টিকে ৬৯২১ – স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করে।
শহিদুল আলম তুরস্কের চেষ্টায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রিপোর্টার্স২৪/ধ্রুব