| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, সব দলকে মানতে হবে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৩:১৬:২১:অপরাহ্ন  |  ১৩৪১৮৪৩ বার পঠিত
জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, সব দলকে মানতে হবে: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করবো। 

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। 

দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়  উল্লেখ করে তিনি বলেন, পিআর জনগণ বোঝে না,এমন প্রচার চালানো হচ্ছে। 

সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।


একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি আরও বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪