| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় কেটে গেছে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৪:১৫:৩৬:অপরাহ্ন  |  ১৪২৬০৫২ বার পঠিত
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় কেটে গেছে: প্রেস সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

শফিকুল আলম বলেন, ‘অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ষোলো বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের প্যানা পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেয়া শুরু করবে। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’ 

তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।’ 

শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪