| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূসকে ফেসবুকে ধন্যবাদ জানালেন শহিদুল আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৫:১০:১৭:অপরাহ্ন  |  ১৪৬২১৩০ বার পঠিত
ড. ইউনূসকে ফেসবুকে ধন্যবাদ জানালেন শহিদুল আলম
ছবির ক্যাপশন: ইস্তাম্বুলে শহিদুল আলম ও কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান

রিপোর্টার্স ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ড. ইউনূস, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ! এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার এ বার্তার জন্য আমি কৃতজ্ঞ, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।’

এর আগে বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহিদুল আলমকে স্বাগত জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪