নাটোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পনের বছর বাংলাদেশে খেলাধুলা বা প্রতিযোগিতা ছিল না। খেলাধুলাসহ সবকিছুতে দলীয়করণ করে ছিল। ৫ আগস্টের পর বাংলাদেশকে নতুন করে সাজানো হয়েছে। খেলাধুলা মনোযোগ দিয়েছে।
আগামী দিনে যেনির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র ও
জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হবে। যার মাধ্যমে খেলাধুলাসহ সকল মাধ্যমে যে দলীয়করণ ছিল এটা মুক্ত হবে। তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর শহরতলী বড়হরিশপুর বৈদ্যার মোড়ে যুব সমাজের আয়োজনে ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ দলের নেতা কর্মীরা।
রিপোর্টার্স২৪/এসসি