| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝোড়ো হাওয়াসহ তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৯:৪৯:১৭:অপরাহ্ন  |  ১৪৪৫৫৩৩ বার পঠিত
ঝোড়ো হাওয়াসহ তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি।

রিপোর্টার্স২৪ ডেস্ক  : ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও বিস্তৃত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪