| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতির সেফ এক্সিট দরকার, উপদেষ্টাদের নয় : আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৬:২৩:২৪:পূর্বাহ্ন  |  ১৪৪৪৩৯৬ বার পঠিত
জাতির সেফ এক্সিট দরকার, উপদেষ্টাদের নয় : আসিফ নজরুল
ছবির ক্যাপশন: আসিফ নজরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের দরকার নেই, বরং এই জাতিরই প্রয়োজন ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিট নেওয়ার।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ নিয়ে আয়োজিত জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, উপদেষ্টারা হয়তো নিজেদের নিরাপত্তা বা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই—আমাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমাদের একমাত্র উদ্বেগ এই রাষ্ট্র ব্যবস্থা, যেখানে বছরের পর বছর ধরে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর অর্থনৈতিক লুটপাট চলছে।

ড. আসিফ নজরুল আরও বলেন, আমরা এমন এক রাষ্ট্রে বাস করছি, যেখানে জনগণের সম্পদ লুট হচ্ছে, বিচার ব্যবস্থা প্রশ্ন বিদ্ধ, আর প্রশাসন রাজনৈতিক প্রভাবের ভারে ন্যুব্জ। এই বাস্তবতা থেকে মুক্তিই এখন জাতির সবচেয়ে বড় সেফ এক্সিট।

সভায় গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪