| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন শহিদুল আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৭:৩৮:৪৬:পূর্বাহ্ন  |  ১৪৬৩০৫৮ বার পঠিত
মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন শহিদুল আলম
ছবির ক্যাপশন: মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন শহিদুল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর এটি ছিল শহিদুল আলমের প্রথম কোনো গণসমাবেশে অংশগ্রহণ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মনজুরুল ইসলাম শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের বোধের আলোকবর্তিকা। তার চিন্তা ও সাহিত্য আজও আমাদের স্বাধীন চিন্তার প্রেরণা জোগাবে।

এরপর একে একে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানসহ বিশিষ্ট নাগরিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায় শহীদ মিনারে। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ সাহিত্যপ্রেমী—সবাই প্রিয় মানুষ সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি জানায় গভীর শ্রদ্ধা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪