| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট এলাকাসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১০:১২:৪০:পূর্বাহ্ন  |  ১৪৪৫৬২২ বার পঠিত
সুপ্রিম কোর্ট এলাকাসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-iii/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।


প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকায় সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।


এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪