| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা ইশরাকের বাগদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১০:১৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৬২১৪৬ বার পঠিত
বিএনপি নেতা ইশরাকের বাগদান
ছবির ক্যাপশন: ইশরাক হোসেন ও তার হবু স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪