| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১০:২৫:০৫:পূর্বাহ্ন  |  ১৪৬৩৪৯৭ বার পঠিত
৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।


এ সময় তিনি বলেন,  কোভিড শুরুর পর থেকে ঢাকা মেডিকেলের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে। এরপর ২০২৩ সালে চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারনে চালু করা সম্ভব হয়নি। আজ থেকে ঢাকা মেডিকেলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের রোগীদের সেবা কার্যক্রম পুনরায় শুরু হলো। যাদের সামর্থ্য আছে, তারা যেন গরিব রোগীদের সেবা গ্রহণের সুযোগ করে দেন।   


তিনি আরও বলেন, ৫ বছর পর এই ইউনিটটি পুনরায় চালু করা হলো। দেশে এখন বোনম্যারো ট্রান্সপ্লান্টের রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে ট্রান্সপ্লান্ট সেবা দেওয়া হয়। এ বছর ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। অসহায় রোগীদের ট্রান্সপ্লান্ট সেবার জন্য সরকারের পক্ষ থেকেও ফান্ড প্রদান করা হয়েছে। 


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, এটা আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট। এখানে সব ধরেনের ল্যাব ফ্যাসিলিটিজ আছে।  আমাদের দেশের দুই জায়গা চট্রগ্রাম ও স্যার সলিমুল্লাহ থেকে দুইজন দীর্ঘমেয়াদি প্রশিক্ষক আছে। সেই দুজন প্রশিক্ষিত হেমাটোলোজিস্টের তত্বাবধানে এবং ঢাকা মেডিকেলে একজন আছে তাদের দ্বারা চলবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।


রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪