| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ ও বাহরাইন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১২:৩০:০২:অপরাহ্ন  |  ১৪২২৪৩৫ বার পঠিত
পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ ও বাহরাইন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও বাহরাইন। এর ফলে উভয় দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ও দেশটির শ্রম-আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন এক বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হন। 

শনিবার (১১ অক্টোবর) বাহরাইনে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দূতাবাস জানায়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। 

রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতার এ ধারাবাহিকতা ভবিষ্যতে আরও প্রসারিত হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪