| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐক্যবদ্ধ হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে : দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৩:০০:২৮:অপরাহ্ন  |  ১৪৩৮৯৩১ বার পঠিত
ঐক্যবদ্ধ হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে : দুলু
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই  আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে ঠেকাতে পারবে না। 

দুলু আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না।

প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে। বিএনপি সকল সময়ে মানুষের বিপদেআপদে পাশে থাকে। এখনো সকল মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট বড় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কাজে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসীবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১দফা তুলে ধরতে হবে।

এ সময় বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪