| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ইতালি যাচ্ছেন রোববার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৩:০৩:৪৬:অপরাহ্ন  |  ১৪৬১১৪৯ বার পঠিত
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে  প্রধান উপদেষ্টা  ইতালি যাচ্ছেন রোববার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টে যোগ দিতে রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেইসঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

সফর সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪