| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদল নেতা শাওনের জামিন, দুই সহযোগী কারাগারে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৩:২৪:৫৩:অপরাহ্ন  |  ১৪২২১২৯ বার পঠিত
ছাত্রদল নেতা শাওনের জামিন, দুই সহযোগী কারাগারে
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যবসায়ীকে অপহরণ, মারধর করে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার  হন তিনি।

শনিবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে জামিন পেয়েছেন। বাদীর জিম্মায় ৫০০ টাকা মুচলেকায় জামিন দেন আদালত। তবে এই মামলায় অপর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- মো. হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিস। 

এদিন গ্রেপ্তারের পর শাওন ও হেলালকে এবং রিমান্ড শেষে ইদ্রিসকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষে জয়নুল আবেদীন পলাশ জামিন চেয়ে আবেদন করেন।

তিনি বলেন, মামলার বাদী আদালতে হাজির আছেন। বাদী আসামির পক্ষে হলফনামা দিতে চান। আসামি শাওন জামিন পেলে তার কোনো আপত্তি নেই। এসময় আদালতে হলফনামা দাখিল করেন মামলার বাদী শেখ নাঈম আহমেদ।

শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বাদী শেখ নাঈম আহমেদ রাজধানীর পান্থপথ এলাকার ‘ট্রিপজায়ান’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি অভিযোগ করেন, ‘শুক্রবার বিকালে গুলশানে ব্যবসায়িক কাজে গিয়ে  অপহৃত হন ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন ও তার সহযোগীদের হাতে। ওই সময় তারা ভুক্তভোগীর মোবাইল ফোন, ল্যাপটপ ও মানিব্যাগ নিয়ে নেয় এবং ৩৭ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গুলশান লেকপাড়ে নিয়ে গিয়ে মারধর করে। এ ঘটনায় তিনি গুলশান থানায় মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪