| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মনোনয়ন চাওয়ায় বঙ্গলীগের প্রেসিডেন্টকে অবাঞ্ছিত ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৩:৩০:২২:অপরাহ্ন  |  ১৪৫২১১৩ বার পঠিত
বিএনপির মনোনয়ন চাওয়ায় বঙ্গলীগের প্রেসিডেন্টকে অবাঞ্ছিত ঘোষণা

খাদেমুল বাবুল, জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শওকত হাসান মিঞা জামালপুর-২ (ইসলামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে একদিকে সংবাদ সম্মেলনসহ নানা ভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তথাকথিত বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট  মো. শওকত হাসান মিঞার বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। 

জানা যায়, শওকত হাসান মূলত আওয়ামী লীগের ধোসর। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী (ভূয়া মেজর) মো. শওকত হাসান মিঞা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে জাতীয় বঙ্গলীগ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার চেষ্টা করেন।

আওয়ামী লীগের এই ধোসর শওকত হাসান মিঞা এখন ভোল পাল্টে বিএনপির মনোনয়ন চাওয়ায় তাকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তবে এসবে তাঁর প্রচারণা বন্ধ হয়নি। 

সম্প্রতি ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিককে ঢাকায় ডেকে নিয়ে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায় , শওকত হাসান মিঞা ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বাসিন্দা। পরে তিনি  পাথর্শী ইউনিয়নের মুখ শিমলা গ্রামে বাড়ি করেন । 

২০১৫ সালে তিনি ‘নতুন ধারার রাজনীতির’ স্লোগানে ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ নামে একটি রাজনৈতিক দল গঠন  করেন। যদিও নির্বাচন কমিশন থেকে দলটি এখনো নিবন্ধন পায়নি।


বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, দলটি গঠনের পর এর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আওয়ামী লীগ সরকারের নানা গুণগান  প্রচার করতে দেখা গেছে। 

এখন সেই শওকত হাসান মিঞা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে এলাকায় পোস্টার সাঁটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও সমালোচনার ঝড় উঠেছে। 

এছাড়া  গত ৪ সেপ্টেম্বর বিকেলে পাথর্শী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল নিয়ে বিএনপির  নেতা-কর্মীরা শওকত হাসান মিঞার বাড়ি প্রদক্ষিণ করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে শওকত হাসান মিঞাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সভা শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে লাগানো তাঁর ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ বিষয়ে ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী বলেন, ‘শওকত হাসান মিঞা বঙ্গলীগের প্রধান এবং আওয়ামী লীগের দোসর। এখন তিনি বিএনপির মনোনয়ন চান। তার মত দুষ্ট লোক ও আওয়ামী লীগের ধোসরের বিএনপির নাম নেয়ারও সুযোগ নেই। আমরা তাঁকে ইতোমধ্যে অবাঞ্চিত ঘোষণা করেছি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪