| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামরিক সম্মান প্রদর্শনসহ সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৩:৫৬:১৮:অপরাহ্ন  |  ১৪২১৭৫০ বার পঠিত
সামরিক সম্মান প্রদর্শনসহ সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.)-এর নামাজে জানাজা শনিবার (১১ অক্টোবর) নৌবাহিনী সদর দপ্তর জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানাজায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানগণ, প্রাক্তন নৌবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ।

জানাজার পর সামরিক রীতিনীতি অনুসারে মরহুমকে যথাযথ সম্মান দিয়ে বনানীর সামরিক কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফনকার্য সম্পন্ন করা হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দাফনকালে প্রথানুযায়ী ফাঁকা গুলি বর্ষণ ও অন্যান্য সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে নৌবাহিনী প্রধান মরহুম ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের সহধর্মিণীর হাতে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা, ক্যাপ, সোর্ড, মেডেল ও ইনসিগনিয়া তুলে দেন।

উল্লেখ্য, মরহুম ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত শুক্রবার (১০ অক্টোবর) সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ৭৩ বছরে বয়সে মৃত্যুবরণ করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪