| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির ৩ নেতা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ২১:৪২:১১:অপরাহ্ন  |  ১৪৬০৫২১ বার পঠিত
শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির ৩ নেতা
ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  : মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন নেতা। তারা হলেন, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন ও ফয়সাল মাহমুদ শান্ত।

শিক্ষক নেতারা জানিয়েছেন, এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও উৎসবভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ।

এই পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪