| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৪:৩২:২৮:পূর্বাহ্ন  |  ১৪৩২৮৭২ বার পঠিত
দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। 

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। এই তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর (AQI: ১৯৩)।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টি হলে কিছু দিনের জন্য দূষণ কমলেও, তা দীর্ঘস্থায়ী হয় না।রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কোনও পদক্ষেপ নেই। 

গতকাল শনিবার ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা কিছুটা দূষণ কমাতে সহায়ক ছিল। তবে আজকের মতো বৃষ্টিহীন দিনে দূষণের মাত্রা দ্রুত বাড়ে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪