স্টাফ রিপোর্টার,নেত্রকোনা: জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার জেরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ঘটনায় ঢাকা-নেত্রকোণা রুটে বাস চলাচল বন্ধ।
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকা-নেত্রকোণা রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যাত্রীরা এতে করে ভোগান্তিতে পড়েছেন। নেত্রকোণা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না কোনো বাস পরিবহন। এতে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্যেশে রওনা হওয়া যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েছেন চরম বিপাকে।
শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে চলা ময়মনসিংহ বিভাগসহ নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। এদিকে গন্তব্যের উদ্দেশে যেতে না পারায় বিপাকে পড়া যাত্রীরা বলেন, ‘আলোচানার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা