| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোতে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে সচেতনতামূলক সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৩:৪০:০৩:অপরাহ্ন  |  ৫১৪ বার পঠিত
বেলাবোতে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে সচেতনতামূলক সভা

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার আমলাবো ইউনিয়নের ওয়ারী ডাকবাংলো মাঠসংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আবু আহমেদের সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুমন ফকির রাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান এবং আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন, আমলাবো ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সহসভাপতি মাসুদ তালুকদার, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আমলাবো ইউনিয়নের সুপারভাইজার ইকবাল হোসেন রাহাত গাজী, সমাজসেবক আহসান উল্লাহ ধন মিয়া, কাউছার আহমেদ, রতন মিয়া, মতিউর রহমান ও খোকা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং তথ্য সংগ্রহকারী কর্মীরা।

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। প্রকৃত ও যোগ্য পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনতে নির্ভুল তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শুমারির তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪