| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পিআর পদ্ধতিতে নির্বাচন চলবে না’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১০:২৭:৫৩:পূর্বাহ্ন  |  ১৪২৮০৯৫ বার পঠিত
‘পিআর পদ্ধতিতে নির্বাচন চলবে না’
ছবির ক্যাপশন: লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার( ১২ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মিতালি ক্লিনিক, মুক্তারপুর ফেরিঘাট ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। দোকান, রাস্তা ও পথচারীদের মধ্যে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এসময় তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন চলবেনা বলে মন্তব্য করেন এবং মুন্সিগঞ্জ জেলায় বিএনপি জয়লাভ করবে বলে আশা  ব্যক্ত   করেন। 

জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন,‘আমরা ছাত্র, শিক্ষকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আমাদের এই ৩১ দফা কার্যক্রম পৌঁছে দিতে চাই। মানুষকে বোঝাতে চাই যে বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং আগামী দিনেও মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাবে।’

লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান ফকির, মো. মজিবুর রহমান, শহিদুল ইসলাম শহীদ, সৈয়দ সিদ্দিকউল্লাহ ফরিদ, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো. মহসিন মিয়া, শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রায়হান মানিক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, কলেজের সাবেক বিপি মোস্তফা হাবিব আলম শাহরিয়ার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব , মহিলা দলের নেত্রী সেতারা আক্তার টুনি, সাদিয়া ইসলাম সুমা, আফিয়া খাতুন, রূপা আক্তার প্রমুখ।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪