| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১০:৩৯:৩৪:পূর্বাহ্ন  |  ১৪২৮০৭৭ বার পঠিত
ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ছবির ক্যাপশন: ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

আজ রবিবার(১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন, ‘আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর  দীর্ঘ ৩৫ বছর যাবৎ অত্র বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রেটি স্থানান্তরের জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না।’ 

এসময় ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।’ 

সফিকুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতরাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 

মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪