| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন মন্ত্রণালয়ে সচিবের পদায়ন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১১:০৫:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৩৪৪৮৩ বার পঠিত
তিন মন্ত্রণালয়ে সচিবের পদায়ন

রিপোর্টার্স২৪ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক আরও দুটি বিবৃতিতে জানানো হয়েছে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া জাতীয় পরিকল্পনার ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪