কুষ্টিয়া প্রতিনিধি: জুলাই সনদের আইনিভিত্তি ও পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারলিপি পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১২ অক্টোবর) বিকেলে শহরের কাষ্টম মোড় থেকে বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্ত্বরে হাজির হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্বারকলিপি প্রদান করে।
এ সময় বক্তারা পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান এবং বলেন জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাস করে।
তারা আরোও বলেন, ‘এ দাবি না মানা পর্যন্ত আমাদের সারাদেশে বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে,আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো, জনগণও আমাদের সাথে আছে।’
এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম, সেক্রেটারী সুজাউদ্দিন জোর্য়াদার, কুষ্টিয়া সদর আসনের এমপি নমিনি মুফতি আমির হামজা, কুমারখালি খোকসার এমপি নমিনি আফজাল হোসেনসহ দলের নেতা কর্মীরা।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা