সিনিয়র রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৯৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮৫৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ৫১ হাজার ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২২ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছেন।
চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৫৫৯ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
রিপোর্টার্স২৪/এসসি