| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করবে এবি পার্টি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৪:৩১:৪২:অপরাহ্ন  |  ১৩২২১২৫ বার পঠিত
১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করবে এবি পার্টি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা ঘোষণা করা হবে। একই দিন রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম সমাপনান্তে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এ তালিকা ঘোষণা করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।



 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪