| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ: দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৫:০৪:৪৯:অপরাহ্ন  |  ১৪১৯৫৯১ বার পঠিত
৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ: দুলু
ছবির ক্যাপশন: অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিত্তিতে  রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফার ভিতর রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, অর্থনৈতিকভাবে সাবলম্বী হবে। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে। মানুষের ভিতর বিভেদ থাকবে না ।  আইনশৃঙ্খলার উন্নতি হবে। মানুষের ভাগ্যর পরিবর্তন হবে।  

তিনি আজ রবিবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে নির্বাচনি-মতবিনিময় সভায় এসব কথা বলেন।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য 

 নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম,শহিদুল্লাহ সোহেল,  যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,খাজুরা  ইউনিয়নের নেতৃবৃন্দ-সহ দলের নেতা কর্মীরা।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪