| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

` জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৬:২৫:০২:অপরাহ্ন  |  ১৪৩১৬৭৬ বার পঠিত
` জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন,‘জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে।’

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে। রবিবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে।’

‘একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা অনুরোধ করা হলো।

এ ছাড়া, একইদিন মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর প্রেক্ষিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। যা আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪