সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের পৌঁছেছেন। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
তার আগে বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা দেন। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪ /এসসি