| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ২০:৩৯:১৩:অপরাহ্ন  |  ১৪৪৯৮১৮ বার পঠিত
ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


বিবার (১২ অক্টোবর) এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেরাত ১০টার দিকে । পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে ,শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুজন পালিয়ে যায়। এসময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় এসে তাদের আটক করলে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত ঘটনাস্থলে থেকে আরিফ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি ইমাউল হক বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানায় পুলিশ।



রিপোর্টার্স২৪ /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪