মাগুরা প্রতিনিধি : মাগুরা-যশোর মহাসড়কে শালিখা থানার সামনে সকাল ৬ টায় ট্রাক এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরার দিক থেকে আসা প্রাইভেট কারটি ও ঢাকামুখী ট্রাকটি দ্রুতগতিতে চলছিলো,একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
শালিখা থানা পুলিশ সূত্রে জানা যায়, শালিখা ফায়ার সার্ভিস ও শালিখা থানার একটি টিম এসে প্রাইভেট কারের ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ট্রাকটি শালিখা থানা পুলিশ তাদের হেফাজতে রেখেছে
রিপোর্টার্স২৪/ঝুম