| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির অভিযোগ

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৬:০৩:৪৫:পূর্বাহ্ন  |  ১৪১৯৯৪৩ বার পঠিত
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত
ছবির ক্যাপশন: ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক : গাড়ি জব্দ সংক্রান্ত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের পরামর্শে আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা বিচারক রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বিবেচনায়, তাকে শৃঙ্খলা বিধিমালার ১১ নম্বর বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধান অনুযায়ী, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে ।একটি মামলার আলামত হিসেবে ডিবির হেফাজতে থাকা গাড়ি নিজের ব্যবহারে নেওয়া। আইন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট গ্রহণ (যেখানে বিচারপতিরা পান ৫ কাঠা)। মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠার রেডিমেড প্লট নেওয়া। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিচারক থাকা অবস্থায় তিনতলা বাড়ি নির্মাণ করেছেন।

এসব অভিযোগ নিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বরখাস্ত করা হলেও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪