রিপোর্টার্স২৪ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকও রয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টার্স২৪ /এসসি