রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ৭১-এর যুদ্ধের মাধ্যমে যে অসাম্প্রদায়িক চেতনা আমরা ধারণ করতে চেয়েছিলাম, তা বর্তমানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে। দেশের বেকারত্ব বিষয়ে তিনি আশ্বাস দেন, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে এবং ধাপে ধাপে সংখ্যা বাড়ানো হবে।
পিআর (প্রতিনিধি অংশ) পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “এখন জনগণ পিআর পদ্ধতি বোঝে না। এটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়াই ভালো।
রিপোর্টার্স২৪/ঝুম