ডিপ্লোম্যাটিক রিপোর্টার : ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করলে বাংলাদেশ ও ভুটান উভয় দেশই লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত কান্ট্রি লেকচারে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বলেন, আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং আঞ্চলিক সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩০ জন ভুটানের মেডিকেল শিক্ষার্থী রয়েছেন। ভুটানে বাংলাদেশিদের ভ্রমণ আরও সহজ হয়েছে। গত এক বছরে প্রায় দেড় হাজার বাংলাদেশি ভুটান ভ্রমণ করেছেন।
উভয় দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ভুটানের রাষ্ট্রদূত।
রিপোর্টার্স২৪/এসএন