| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১২:৪০:২৫:অপরাহ্ন  |  ১৪১৩১২৯ বার পঠিত
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

সিনিয়র রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।           


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪