| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৭:৫৬:১৮:পূর্বাহ্ন  |  ১৪৪২৫৪৩ বার পঠিত
ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা
ছবির ক্যাপশন: ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার (১৩ অক্টোবর) ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, পাম তেলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব করলেও মন্ত্রণালয় মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। তখন ব্যবসায়ীরা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেননি।

নতুন বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা বাজারে দাম বাড়ানোর প্রস্তাব নিয়েছিলেন। তবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন স্পষ্ট করেছেন, সরকার অনুমোদন দেয়নি, অর্থাৎ ভোজ্যতেলের দাম এখনো অপরিবর্তিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪