| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি ১৮ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৯:০২:০৪:পূর্বাহ্ন  |  ১৪৩৬৫৬৯ বার পঠিত
এনসিপি ১৮ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৮ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকল্প বেছে না নিলে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব বলেন, আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তখন ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা সরাসরি দেয়ার সুযোগ নেই। 


জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো ইসিতে উপস্থাপন হয়নি বলওে জানান আখতার আহমেদ।


এদিকে শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে এনসিপি অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন। 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪