| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১০:২৮:৪৫:পূর্বাহ্ন  |  ১৪০১৮৯১ বার পঠিত
‘মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন’

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। জামায়াত ইসলামী কি মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।’ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জামায়াত নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জামায়াত নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে। দলটি পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা।’

রিপোর্টার্স২৪/আরকে



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪