| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির জন্ম হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে : ঠাকুরগায়ে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৪১:৩১:অপরাহ্ন  |  ১৪২০৪৯৮ বার পঠিত
বিএনপির জন্ম হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে : ঠাকুরগায়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে। এমন মন্তব্য করে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি সংস্কার চায় এবং সেই সংস্কারগুলো শুরু করেছিল বিএনপি। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত উপজেলা ও রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এই মন্তব্য করেন। 

তিনি বলেন, আগামী নির্বাচনের ওপর বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের কাছে নির্বাচন অতি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে যাতে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে পারি। 

তিনি আরো বলেন, গত ১৫-১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। দেশের জনগণ ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি, নিজস্ব সরকার গঠন করতে চায় এবং সেই বাংলাদেশ, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা আবারও সচল করে সমৃদ্ধিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। 

তিনি আরো বলেন, দুর্ভাগ্যক্রমে ২৪ এর আন্দোলনে যারা লড়াই করেছে তাদের মধ্যে অনেকেই এখন ভিন্নমত প্রকাশ করছে। 

এ সময় বিএনপি'র জেলা উপজেলা ও থানা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪